বাংলাদেশের জন্য সার্বভৌম, এয়ার-গ্যাপড এআই
Xyra Systems বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে। আমাদের প্ল্যাটফর্ম বাংলা সংবাদ, সামাজিক মাধ্যম ও উন্মুক্ত চ্যানেল পড়ে, বাংলাতেই বিশ্লেষণ করে এবং প্রতিবেদন লেখে। পুরো কাজটি হয় সরকারের নিজস্ব হার্ডওয়্যারে। কোনো তথ্য দেশের বা প্রতিষ্ঠানের বাইরে যায় না।
বাংলার জন্য তৈরি
Xyra প্রতিটি লেখা তার মূল ভাষাতেই বিশ্লেষণ করে। বাংলা লেখা আগে ইংরেজিতে অনুবাদ না করে আঞ্চলিক উপভাষাসহ বাংলাতেই বিশ্লেষণ করা হয়। প্ল্যাটফর্মটি ইংরেজি, হিন্দি, উর্দু, আরবি ও বার্মিজসহ ২০টিরও বেশি ভাষায় কাজ করে।
তথ্য থাকে বাংলাদেশেই
বিশ্লেষণের পুরো কাজ চলে প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারে, ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন (এয়ার-গ্যাপড) একটি অংশে। সংগ্রহ করা তথ্য সেখানে ঢোকে হাতে-কলমে, লগ করা এবং মানুষের তদারকিতে চলা একটি প্রক্রিয়ায়। কোনো বিদেশি ক্লাউড নেই, বিদেশ থেকে বন্ধ করে দেওয়া যায় এমন কোনো সাবস্ক্রিপশন নেই, অনলাইনে যাচাই করতে হয় এমন কোনো লাইসেন্স কি-ও নেই। একবার বসানোর পর Xyra আমাদের ওপর নির্ভর না করেই চলে।
সরকার নিজেই যাচাই করতে পারে এমন উন্মুক্ত মডেল
Xyra তৈরি Llama, Qwen ও DeepSeek R1-সহ ওপেন-সোর্স মডেলের ওপর, এবং প্রতিষ্ঠানের নিজস্ব দল এর প্রতিটি অংশ পরীক্ষা ও অডিট করতে পারে। বাংলাদেশের জাতীয় বাংলা এআই পরিকল্পনায় বাংলার জন্য যেসব মডেল উপযোগী করার প্রস্তাব আছে, Llama ও Qwen তার মধ্যে রয়েছে।
Xyra কী করে
- OSINT পর্যবেক্ষণ
- বাংলাসহ ২০টিরও বেশি ভাষায় সংবাদ, সামাজিক মাধ্যম ও উন্মুক্ত চ্যানেল
- বিশ্লেষণ
- ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রোফাইল, মনোভাব পর্যবেক্ষণ, প্যাটার্ন ও অস্বাভাবিকতা শনাক্তকরণ
- প্রতিবেদন
- দৈনিক ব্রিফ, পরিস্থিতি প্রতিবেদন ও নির্বাহী সারাংশ, স্বয়ংক্রিয়ভাবে লেখা
- পরামর্শ
- পরিস্থিতি সিমুলেশন, হুমকির অগ্রাধিকার ও করণীয় সুপারিশ
বাংলাদেশে কাদের জন্য
মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, আর্থিক নিয়ন্ত্রক সংস্থা, টেলিযোগাযোগ অপারেটর ও নিয়ন্ত্রক এবং সাইবার নিরাপত্তা সংস্থা: যেসব প্রতিষ্ঠান সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করে এবং তা বিদেশি ক্লাউডে পাঠাতে পারে না।
ঢাকায় আমাদের সঙ্গে কথা বলুন
- অফিস
- ইউনিট ৫০১, প্লট ১৩, রোড ১/এ, বারিধারা (ব্লক জে), ঢাকা ১২১২
- ফোন
- +880 1819 266669
ডেমো এনডিএ-র অধীনে দেখানো হয়।